1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

সমাজ জীবন | 30.07.2010

ইন্দোনেশিয়ায় টিভি গসিপ শো দেখার ওপর ফতোয়া জারি

 

ইন্দোনেশিয়ার টেলিভিশনগুলোতে সম্প্রচারিত বিনোদনমূলক টিভি গসিপ শো দেখা নিষিদ্ধ করে ফতোয়া জারি করেছে দেশটির ইমামরা৷ একই সঙ্গে তারা বলেছে জেন্ডার পরিবর্তনের চেষ্টায় কোনো ধরনের অস্ত্রপচারও হারাম৷

 

বিনোদনমূলক টিভি গসিপ শো দেখা অথবা জেন্ডার পরিবর্তনের চেষ্টায় অস্ত্রপচার করা মুসলমানদের জন্যে নিষিদ্ধ বলে ফতোয়া জারি করেছে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ইসলামি সংগঠন ইন্দোনেশিয়ান উলেমা কাউন্সিল বা এমইউআই৷ তারা বলছে, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্দোনেশিয়ার টেলিভিশনের গসিপ শো গুলোতে যা দেখানো হয় তা অনৈতিক এবং সমাজের জন্যে হুমকি স্বরূপ৷

এমইউআই-এর কর্মকর্তা আসরোরুন নিয়াম সলেহ বুধবার বলেছেন, অনৈতিক বিষয়বস্তু নিয়ে তৈরি হয় টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো৷ আর সেজন্যেই আমরা বিষয়টির ওপর ফতোয়া জারির কথা বিবেচনা করেছি৷ তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান সাংবাদিকতার নীতি লঙ্ঘন করছে৷ তিনি বলেন, আমরা সব ধরনের বিনোদনমুলক অনুষ্ঠানের বিরুদ্ধে নই৷ যেসব গল্প মানুষের ব্যক্তিগত জীবনের বিস্তারিত নির্লজ্জভাবে প্রকাশ করে দেয়, সেগুলো দেখতে নিষেধ করার কথা বলা হয়েছে৷ তিনি বলেন, বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে মুনাফা অর্জন করাও অধ্যাদেশ অনুযায়ী হারাম৷

সলেহ বলেন, গসিপ শো-তে যদি আইন, মানুষকে সতর্ক করা বা জনগণকে সাহায্য করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা বা তুলে ধরা হয় তবে সেটি দেখার অনুমতি দেয়া হবে৷ তিনি আরো জানান, ভবিষ্যৎ বিনোদনমূলক অনুষ্ঠানের দিক নির্দেশনা হিসেবে এই বিষয়গুলো ইন্দোনেশিয়ার সম্প্রচার কমিশনের কাছে উপস্থাপন করা হবে৷

গত জুনে রক গায়ক নাজরিল আরিয়াল ও তার বান্ধবীদের নিয়ে একটি সেক্স ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পরার পর ইন্দোনেশিয়ায় বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷ মঙ্গলবারে এমইউআই-এর বৈঠকে আরও যে বিষয়টির ওপর ফতোয়া জারি করে নিষিদ্ধ করা হয়েছে সেটি হচ্ছে, চিকিৎসার জন্যে কোনো সঙ্গত কারণ ছাড়া জেন্ডার পরিবর্তনের জন্যে অস্ত্রপচার৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

 
 

আমাদের ই-মেল পাঠান »অন্যদের পাঠান »প্রিন্ট করুন »

Weitere Schlagzeilen

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান


 
ওয়াল্ড্ ইন!

জার্মানির মাঝে দেয়াল

  • বাইরের ওয়েবসাইটের বিষয়বস্তুর জন্য ডয়চে ভেলে দায়ী নয়